প্রকাশিত: ১৬/০৩/২০২০ ২:০৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (১৫ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্ত জানান। এ সময় সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের বাড়িতে থাকা নিশ্চিত করতে হবে অভিভাবকদের।
এ সময় মন্ত্রী আরও বলেন, করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তাই এ সিদ্ধান্ত। কিন্তু শিক্ষার্থীরা যদি ঘরের বাইরে যায়, তাহলে এ সিদ্ধান্ত কাজে আসবে না। তাই তাদের ঘরের মধ্যে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি হয়নি, তারপরও সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গ্রীষ্মের ছুটি, রোজার ছুটির সঙ্গে প্রয়োজনে এ ছুটিকে সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশায়িত প্রতিষ্ঠান, তারা আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

পাঠকের মতামত

চট্টগ্রাম বোর্ডে প্রথম তামাম, তিনি কীভাবে পড়াশোনা করতেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেধাবী শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম) এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধা ...

এইচএসসি পরীক্ষায় টেকনাফে এগিয়ে হ্নীলা জমিরিয়া, পিছিয়ে সেন্ট মার্টিন বিএন কলেজ

কক্সবাজারের টেকনাফে এইচ,এস,সি ও সমমানের পরীক্ষায় পাশের দিক দিয়ে মাদরাসা এগিয়ে রয়েছেন। মাদরাসায় পাশের হার ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...

কক্সবাজারে যত্রতত্র বৃত্তি পরীক্ষা, চাপে শিক্ষার্থীরা

টেকনাফসহ জেলাজুড়ে নামে বেনামে যত্রতত্র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের পুর্ব প্রস্তুতি চলছে। অনুমোদনহীন এসব বৃত্তি পরীক্ষায় ...