প্রকাশিত: ২৯/০৬/২০২০ ৫:০৮ পিএম

বেইজিংয়ের কাছে করোনাভাইরাস আক্রান্ত কয়েকজন শনাক্ত হওয়ার পর ওই এলাকায় আবারও কঠোর লকডাউন দিয়েছে চীন।

এখন পর্যন্ত লকডাউন করা লোকের সংখ্যা চার লাখ বলে বিবিসি জানিয়েছে। হেবেই প্রদেশের অ্যানজিনে এই লকডাউন দেয়া হয়েছে।

গত বছরের শেষদিকে চীনে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। দ্বিতীয় ধাক্কা সামলাতে এখন ব্যবস্থা নিচ্ছে চীন।

বেইজিংয়ে নতুন রোগী পাওয়া গেছে ১৪ জন। জুনের মাঝামাঝি সময়ে শুরু হওয়া নতুন সংক্রমণে চীনে মোট ৩১১ জন রোগী পাওয়া গেছে।

অ্যানজিন ‘পুরোপুরি ঘেরাওয়ের মধ্যে নিয়ন্ত্রিত’ অবস্থায় থাকবে বলে রোববার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

ঘোষণায় বলা হয়েছে, শুধু জরুরি বিভাগের কর্মীরা বাসা থেকে বের হওয়ার অনুমতি পাবেন আর প্রয়োজনীয় রসদ কেনার জন্য প্রতিদিন প্রত্যেক পরিবারের একজন সদস্যকে বের হওয়ার অনুমতি দেয়া হবে।

এলাকার বাসিন্দা নন এমন কোনো লোক এই এলাকার কোনো ভবনে, গ্রামে অথবা সমাজে প্রবেশ করতে পারবেন না।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer