প্রকাশিত: ১৬/০২/২০২০ ৪:৫৪ পিএম

অনলাইন ডেস্ক::
দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক রূপ নেয় শারীরিক সম্পর্কে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি। আর তখনই এ সম্পর্কের কথা অস্বীকার করে বসে প্রেমিক। কোনভাবেই বিয়েতে রাজি করাতে না পেরে অবশেষে প্রেমিকের বিরুদ্ধে মামলা ঠুকে দেন প্রেমিকা। মামলার আসামী হয়ে প্রেমিকের ঠিকানা হয় জেল। একবছরের অধিক সময় থেকে তিনি কারাবাস করছেন। পরে আদালতের নির্দেশে হাজতেই বিয়ের পিঁড়িতে বসেন প্রেমিক।
ঘটনাটি ঘটেছে গাজিপুর কেন্দ্রীয় কারাগারে। শনিবার বিকাল ৩টার দিকে কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে তাদের এক বছরের ছেলে উপস্থিত ছিলো।

বর গাজীপুরের শ্রীপুর উপজেলা চিনাশুখানিয়া এলাকার আবদুল হকের ছেলে মো. স্বপন এবং কনে একই এলাকার মেয়ে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এবং বর ও কনের পরিবার সূত্রে জানা গেছে, গত প্রায় দু’বছর আগে শ্রীপুর উপজেলা চিনাশুখানিয়া এলাকার আবদুল হকের ছেলে মো. স্বপন একই এলাকার ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাদের ওই সম্পর্ক শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়। পরে মো. স্বপন সব কিছু অস্বীকার করেন। উপায় না পেয়ে ওই মেয়েটি শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। একপর্যায়ে এ মামলায় উচ্চ আদালত তাদের দু’জনের বিয়ের নির্দেশ দেন। পরে দু’পক্ষের পরিবারের উপস্থিতিতে কারাগারে তাদের দু’জনের বিয়ে সম্পন্ন হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ আদালতের নির্দেশেই কারাগারের অফিস কক্ষে মো. স্বপন এবং ওই মেয়েটির বিয়ের আয়োজন করা হয়। এ সময় বর ও কনের বাবা-মা, তাদের এক বছরের ছেলে ও পরিবারের আরও কয়েকজন উপস্থিত ছিলেন। স্থানীয় কাজী আশরাফুর আলম তাদের বিয়ে পড়ান। স্বপন ২০১৮ সালের ১৮ই ডিসেম্বর থেকে কারাগারে বন্দি রয়েছেন।

পাঠকের মতামত

উখিয়ায় যুবদল নেতা ফয়েজ-জয়নালের অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি, বন্ধ দোকানপাট

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে দুই যুবদল নেতার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে অস্ত্রের ...

রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার

কক্সবাজারের রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে সংগঠনের সব পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও ...

দীর্ঘ সমুদ্রযাত্রা ও বাড়তি ভাড়া, সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকেরা

দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ...

টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ...

রোহিঙ্গা শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা শুনলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। মঙ্গলবার (১০ ...

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...