প্রকাশিত: ০৩/০৭/২০২০ ৯:০৭ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে একদিনে নতুন করে করোনা রোগি শনাক্ত হয়েছে ৫৫ জনের। তারমধ্যে কক্সবাজার সদর উপজেলাতেই বরাবরের মতোই সর্বাধিক সংখ্যা ৪০ জনের। কক্সবাজার সদর চট্টগ্রামে বিভাগের অনান্য উপজেলার চেয়ে করোনা রোগীর সংখ্যা এগিয়ে রয়েছে। গতকাল ২ জুলাই একদিনেই এই উপজেলায় ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুক্রবার (৩ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৯৭ সন্দেভাজন নমুনায় ৫৫ জনের নমুনা পজিটিভ রিপোর্ট এসেছে। এইদিন পরীক্ষায় ফলোআপ রোগী নেই সবাই নতুন। অনান্য উপজেলার মধ্যে রামুতে ১ জন, উখিয়ায় ২ জন, টেকনাফে ১ জন, চকরিয়ায় ৩ জন, কুতুবদিয়ায় ১ জন, মহেশখালিতে ২ জন, বান্দরবান জেলায় ৪ জন এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্যমতে কমেকের ল্যাবে ৩৪২ নমুনা নেগেটিভ এসেছে। সুত্র: কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...