প্রকাশিত: ১৪/০৬/২০১৬ ৯:৫০ পিএম

2016_06_14_16_59_37_gtnsDbh0GYwee5DyEMSTuESOOmouVQ_original~1নিউজ ডেস্ক::

লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডাইভার্সিটি ভিসা (ডিভি) প্রোগ্রামে বাংলাদেশের কোটা পূরণ হয়ে গেছে। তাই বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে ডিভি লটারির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোর্লে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি জানান, আগামী পাঁচ বছরেও এই সুযোগ আসার সম্ভাবনা নেই। এমনকি ভবিষ্যতে আর কখনো এই সুযোগ নাও আসতে পারে।

দূতাবাসের সংবাদ সম্মেলনে ভিসা জালিয়াত সম্পর্কে সবাইকে অবগত করতে একটি ভিডিও দেখানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ভিসার আবেদনের সময় যা সত্য, তা-ই বলুন। কোনো প্রশ্ন থাকলে দূতাবাসে যোগাযোগ করুন।’ বিদ্যমান প্রেক্ষাপটে বাংলাদেশিদের ডিভি লটারি নিয়ে প্রতারণার ফাঁদে পা না দেয়ার ব্যাপারেও সতর্ক করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর বাংলাদেশ থেকে ৪৪ হাজার ভিসার আবেদন পড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার জন্য ২৪ হাজার আবেদন পড়েছে। আর ডিভি প্রোগ্রাম বাংলাদেশিদের জন্য ২০১২ সাল থেকে বন্ধ আছে।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...