প্রকাশিত: ১৩/০৬/২০২২ ১:৩৪ পিএম
ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রোফাইন্যান্স কমূসূচিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ঋণ কর্মকর্তা, প্রগতি

পদ সংখ্যা: অনির্ধারিত।

চাকরির বিবরণ: মাঠ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতা নির্বাচন করতে হবে। ঋণ বিতরণ এবং নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস। শিক্ষাজীবনের যেকোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য, তবে অন্যান্য পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে।

 

কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়।

বেতন ও সুযোগ সুবিধা: প্রতিষ্ঠানের বেতন রীতি অনুযায়ী। সঙ্গে উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য ও জীবনবীমা, পারফরম্যান্স বোনাস, ইনসেন্টিভ, যাতায়াত ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ২০ জুন, ২০২২ তারিখের মধ্যে অনলাইনে https://careers.brac.net/jobs অথবা www.bdjobs.com-এর মাধ্যমে আবেদন করতে হবে।

পাঠকের মতামত

৩৫,০০০ টাকা বেতনে ফিল্ড ফ্যাসিলিটেটর নিয়োগ দিচ্ছে এনজিও পালস্, কর্মস্থল, উখিয়া

নিয়োগ বিজ্ঞপ্তি প্রোগ্রাম ফর হেল্পলেস অ্যান্ড ল্যাগড সোসাইটি (PHALS) পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর (Field Facilitator) ...

জনবল নিয়োগ দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), কর্মস্থল, কক্সবাজার

কক্সবাজারে চাকরি দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) কক্সবাজারে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের ...

মাসিক বেতন ৪৯ হাজার টাকা বেতন জনবল নিচ্ছে অ্যাকশনএইড, কর্মস্থল, কক্সবাজার

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...

কেস ওয়ার্কার/ ফিল্ড ফ্যাসিলিটেটর পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক, কর্মস্থল, টেকনাফ, উখিয়া

ব্র্যাক এনজিও কেস ওয়ার্কার/ ফিল্ড ফ্যাসিলিটেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক ...