প্রকাশিত: ২২/১১/২০২১ ৩:৩৩ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটি সমাবেশ করেছে। সেখানে থেকে ফেরার পথে ছাত্রদলের মিছিলে পুলিশি হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ নভেম্বর) কাকরাইল রাজমনি হোটেলের সামনে ছাত্রদলের ওই মিছিলে পুলিশ হামলা করেছে বলে সংগঠনটির অভিযোগ করে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তানজিল হাসান বলেন, আমার সমাবেশ শেষে মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হই। মিছিল কাকরাইল মসজিদ হয়ে রাজমনি হোটেলের সামনে পৌঁছালে পুলিশ সামনে ও পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এতে বিভিন্ন ইউনিটের অর্ধশত নেতাকর্মী আহত হন।

তিনি আরও বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তানজিল হাসানের দাবি করে বলেন- পুলিশের হামলায় ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলাম, ছাত্রদল কর্মী মো. শামিম হোসেন, রবিউল ইসলাম, মাহাবুবর রহমান, আবদুস সবুরসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...
Single Page Footer