উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০১/২০২৩ ৯:৩৮ এএম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ২২টি শূন্য পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার। পদসংখ্যা: ২২। আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। এসএসসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। হেভি ভেহিকেল ও লাইট ট্রান্সপোর্ট ড্রাইভিংয়ের সনদ থাকতে হবে।

হেভি ভেহিকেল/লাইট ট্রান্সপোর্ট ড্রাইভিংয়ে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)

বয়সসীমা : আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ অনূর্ধ্ব ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ক্লিক করুন এখানে। তবে আবেদন করার পর আবেদনপত্র ১৫ দিনের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম এই ঠিকানায়।

আবেদন ফি : ২০০ টাকা।

অনলাইনে আবেদনের শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৩, রাত ১২টা পর্যন্ত

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ চাকুরি

গণস্বাস্থ্য হাসপাতালে নিয়োগ, আবেদন করা যাবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত

গণস্বাস্থ্য ফার্মেসি ২৪ ঘণ্টা সার্ভিস প্রদানের জন্য জরুরি ভিত্তিতে ৩টি ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

অ্যাকশনএইডে নতুন নিয়োগ, বেতন ৩৯,৪৬২ টাকা, কর্মস্থল কক্সবাজার

‘ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটেটর’ পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি)। ...
Single Page Footer