প্রকাশিত: ০২/০৭/২০২২ ৭:৫৩ এএম

উখিয়ার ক্যাম্প থেকে ৩ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৮ লক্ষ টাকা জব্দ করেছে ১৪, এপিবিএন পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে এক অভিযানে এক রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এপিবিএন অধিনায়ক নাইমুল হক বলেন, বৃহস্পতিবার রাতে ৭ নং ক্যাম্পের ডি/১ ব্লকের রোহিঙ্গা বেগম খাতুনের বসত ঘর থেকে এসব বাংলাদেশী টাকা ও ইয়াবা জব্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গা নারী বেগম খাতুনের বসত ঘরে ট্রাংকের ভিতর থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের ৮ লক্ষ নগদ টাকা উদ্ধার করে অভিযানিক টিম।
এসময় পুলিশের উপস্হিতি টের পেয়ে জনৈক রোহিঙ্গা আসামী পালিয়ে যায়। আটক রোহিঙ্গা নারী দীর্ঘদিন ধরে ক্যাম্পে ইয়াবা পাচার করে আসছিল। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে এপিবিএন কর্মকর্তা জানান

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer