উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/১০/২০২২ ৭:৩০ পিএম

দশ বছর বয়সের শিশু মাহিন চৌধুরী ৬ মাসে পবিত্র কুরআন শরীফের ৩০ পারা হিফজ সম্পন্ন করে চমক সৃষ্টি করেছেন। মাহিন চৌধুরির পিতা আলহাজ নুরুল আমিন বলেন, আমার ছেলে মাহিন চৌধুরীকে জন্ম থেকে কুরআনের হাফেজ হিসেবে গড়ার প্রতিজ্ঞা ছিল মা-বাবা দুজনেরই। সে লক্ষে টেকনাফের অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তানযিমুল আফনান টেকনাফে গেলবছর ভর্তি করাই। নাজেরা থেকে হিফজ পর্যন্ত খুব দ্রুত সময়ে সম্পন্ন করেন। তার শিক্ষক হাফেজ আব্দুল মালেক নাঈমের একান্ত আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মাত্র ৬ মাসে কুরআন হিফজ করতে সক্ষম হয়েছে। মাহিন চৌধুরীর ভাই আবছারুল আমিন ও রায়হানসহ তিন জনকে আর্থিক সহযোগিতার পাশাপাশি অভিভাবকত্ব গ্রহন করেন তাদেরই আপন চাচা ও আমার ছোট ভাই মোহাম্মদ সেলিম (সি, আই, পি) মেম্বার। যাদের সহযোগিতায় আমি কুরআনে হাফেজের বাবা হতে পেরেছি আমি তাদের কাছে কৃতজ্ঞ।
এ উপলক্ষে ৬ অক্টোবর সকালে তানযিমুল আফনান টেকনাফে বিশেষ সম্মাননা সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে দুই জন ছাত্রকে দ্রুতসময়ে হিফজ সম্পন্ন করায় সম্মাননা প্রদান করা হয়। মাত্র ছয় মাসে হিফজ সম্পন্নকারী মহিন চৌধুরীর পাশাপাশি অপর শিশু হাফেজ মোহাম্মদ আরাফাত বিন আব্দুর রহিমকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়, উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠান তানযিমুল আফনান টেকনাফের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাইফুল ইসলাম সাইফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, তানযিমুল আফনান-এর বোর্ড অব ডিরেক্টর’স সভাপতি, আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ। এ ছাড়া তানযিমুল আফনান টেকনাফ-এর ডিরেক্টর মোহাম্মদ সেলিম (সি, আই, পি) মেম্বার, সাংবাদিক এম আমানুল্লাহ আমান। অভিবাবক রেজাউল করীম (রেজু মেম্বার), তাওহীদিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ, আয়েশা ছিদ্দিকা বালিকা মাদরাসার পরিচালক হাফেজ এনায়েতুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য টেকনাফ পৌরসভার প্রাণ কেন্দ্র আলো শপিং কমপ্লেক্সে অবস্থিত’তানযিমুল আফনান টেকনাফ ইতিমধ্যে হিফজ এবং জেনারেল শিক্ষা সমন্বিতভাবে পরিচালনার মাধ্যমে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...