প্রকাশিত: ৩১/০১/২০১৯ ৭:৪৬ এএম

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে বদলির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। দুই এক দিনের মধ্যেই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বুধবার (৩০ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মঞ্জুর কাদির বলেন, দুর্বল শিক্ষকদের মানসম্মত করে গড়ে তুলতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয়করণ হওয়া ২৫ হাজার ২৪০ প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে একই উপজেলার নিকটতম বিদ্যালয়ে বদলি করা হবে। কোনো শিক্ষক যাতে হয়রানির শিকার না হয় তা দেখা হবে। পরিপত্র জারির ১৫ দিনের মধ্যে বদলি করে মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেয়া হবে।

তিনি আরও বলেন, নতুন জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের কোনো শিক্ষক দুর্বল থাকলে বদলি হওয়ার মাধ্যমে নিজের মানোন্নয়ন করতে পারবেন। একইভাবে আগের সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণ হওয়া বিদ্যালয়ে বদলি করে দুর্বল শিক্ষকদের মানোন্নয়ন করা হবে।

তবে নতুন সরকারি হওয়া যেসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন তাদের বদলি করা হবে না বলে জানান তিনি।

মঞ্জুর কাদির বলেন, ‘এ সিদ্ধান্তের ফলে আগের সরকারি শিক্ষক এবং জাতীয়করণ হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে যে বিভাজন রয়েছে তা দূর হবে।’

জানা গেছে, বাংলাদেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ছয়শ একটি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৭ হাজার ৬৭২টি। বিদ্যালয়বিহীন এলাকায় নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৩৪টি ও নতুন জাতীয়রণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৫ হাজার ২৪০টি। এছাড়াও পরীক্ষণ বিদ্যালয় রয়েছে ৫৫টি।

দেখা গেছে, এসব বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা তিন লাখ ২২ হাজার ৭৬৬ জন। প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা দুই কোটি ১৯ লাখ ৩২ হাজার ৬৩৮ জন।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer