প্রকাশিত: ২৬/০১/২০২১ ২:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক,উখিয়া::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন বান্দরবান জেলায় আবারো ৫ম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারী )দুপুরে বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি থানার চৌকস পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ( ৫মবার) মনোনীত হলেন। কল্যাণ সভা শেষে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম এর হাত থেকে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।

উল্লেখ্য, তিনি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে একের পর এক বিপুল পরিমাণ ইয়াবা, চোলাই মদ,ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফলতার স্বাক্ষর রাখেন।পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সূচারুরূপে পালন করে প্রশংসায় ভাসছিলেন। তাই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের সার্বিক বিবেচনায় তিনি আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নিজের কৃতিত্বের খেতাবে নাম লিখাতে সক্ষন হলেন।পেয়ে যান বিশেষ সম্মাননা স্নারক।

এছাড়াও তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত থাকাবস্থায় এধরণের সফলতার জন্য শ্রেষ্ট পুলিশ অফিসার হিসেবে অসংখ্য পুরস্কার লাভ করেন।

প্রসঙ্গতঃ ওসি আলমগীর হোসেন নাইক্ষ্যংছড়িতে যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ী,অস্ত্র ব্যবসায়ী,চোরাকারবারি এবং সন্ত্রাসীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হচ্ছেন।ধারাবাহিকতায় পুলিশ বিভাগের ভার্বমুতি উজ্জ্বল করেন।যার ফলে বার-বার শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...