প্রকাশিত: ১২/১২/২০১৭ ২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক::
দীর্ঘ ৩৫ বছর ধরে সিনেমা নির্বাসিত ছিল রক্ষণশীল দেশ বলে পরিচিত সৌদি আরবে। অবশেষে সে নিষেধাজ্ঞার জট খুলছে। আগামী বছর থেকেই সিনেমা সহ অডিও ভিজ্যুয়াল মিডিয়া প্রদর্শন উন্মুক্ত হচ্ছে দেশটিতে।

রক্ষণশীলতা ও গোড়ামীর প্রভাব থেকে মুক্ত হয়ে বেশ কিছু সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছে দেশটি। তারই অংশ হিসেবে সোমবার সৌদি সরকারের জেনারেল কমিশন ফর অডিও ভিজ্যুয়াল মিডিয়া কমিটি নতুন এ আইন অনুমোদন করে।

উল্লেখ্য, অল্প কিছুদিন আগেই একটি রোবটকে দেশটির নাগরিকত্ব প্রদান করে চাঞ্চল্য সৃষ্টি করেছিল দেশটি।

তবে বাণিজ্যিকভাবে দেশটিতে প্রথম সিনেমা চালু হচ্ছে ২০১৮ সালের মার্চে। জানিয়েছেন দেশটির সাংস্কৃতিক মন্ত্রী আওয়াদ আলওয়াদ।

দেশটির ক্ষমতায় থাকা বর্তমান যুবরাজ মহাম্মদ বিন সালমান সংস্কারপন্থী হিসবেই পরিচিত। আর তাই লেগেছে পরিবর্তনের ছোঁয়া।

তবে কট্টর মুসলিমপন্থী দেশ থেকে সালমানের আপাতত লক্ষ্য সৌদি আরবকে একটি মধ্যমপন্থী দেশে পরিণত করা। এভাবেই ধীরে ধীরে একটি আধুনিক সৌদি আরব নির্মাণের দিকে ধাবিত হতে চায় তারা।

আর সে উদ্দেশ্যেই চলচ্চিত্র শিল্পের বিকাশ ঘটাতে ইচ্ছুক দেশটি । যা তাদের অর্থনীতিতেও ভালো অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে। ফিন্যান্সিয়াল টাইম

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer