প্রকাশিত: ৩০/০৮/২০১৭ ৯:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২০ পিএম
৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে নন-ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ৪৫০ জনের মধ্যে ২৮৯ জন ঈদের আগেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাচ্ছেন। তারা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) চৌধুরী মুফাদ আহমেদ জানান, যাদের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেছে, তাদের আগে নিয়োগ দেওয়া হচ্ছে। বাকিদের প্রতিবেদন পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। তবে পরে যারা নিয়োগ পাবেন, তাদের জ্যেষ্ঠতায় কোনো সমস্যা হবে না। সরকারি কর্মকমিশনের (পিএসসি) করা মেধাতালিকা অনুযায়ীই জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির সর্বোচ্চ চেষ্টা চলছে। ঈদের আগে আগামীকালই সর্বশেষে কর্মদিবস। আরও জানা যায়, ৪৫০ জনকে নিয়োগের সুপারিশ করা হলেও স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেন ৩৩৬ জন। এদের মধ্যে এখন পর্যন্ত পুলিশি যাচাই প্রতিবেদন পাওয়া গেছে ২৮৯ জনের। এখন তাদেরই নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমানে সারা দেশে ৩৩৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ আছে ১০ হাজারের বেশি। এখানে প্রায় দুই হাজার পদ শূন্য।

আমাদের সময়

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer