প্রকাশিত: ২৭/১১/২০১৭ ৮:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক :

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা ৩০ হাজার রোহিঙ্গা শিশুর পরিবার খুঁজে দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ।

সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে আইসল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। পরে আইসল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখবে দেশটি। হত্যা, ধর্ষণ ও অত্যাচারের মুখে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আইসল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ওথার ওলাপ প্রপেহ বলেন, কক্সবাজারে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া অসংখ্য মানুষ নিয়ে আইসল্যান্ড উদ্বিগ্ন। বিশেষ করে রোহিঙ্গা শিশুদের অবস্থা খু্বই নাজুক। রেডক্রস ও ইউনিসেফের সহযোগিতায় কাজ করে যাচ্ছে আইসল্যান্ডের স্বেচ্ছাসেবকরা। দেশটির সরকার কূটনীতিক ভাবে বাংলাদেশে পাশ আছে এবং থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আইসল্যান্ড বিশেষ করে চিন্তিত শিশুদের জন্য। কেননা তিনি ইউনিসেফের হয়ে কাজ করছেন। আমরা তাকে বলেছি আমাদের এখানে ত্রিশ হাজার রোহিঙ্গা শিশু আছে। যাদেরকে আমরা তাদের পরিবারে কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer