প্রকাশিত: ১১/০৪/২০১৮ ৭:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৭ এএম
iyaba-uddhar-rtvonline

উখিয়া নিউজ ডেস্ক::

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের আলাদা অভিযানে ৬ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় একজন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। ইয়াবাগুলোর বাজার মূল্য আনুমাণিক ২২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকা।

আটকৃত মো. হারুন (২৫) মিয়ানমারে মংডু এলাকার ইউনুছের ছেলে।
জানা গেছে, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল তিন ভাগে বিভক্ত হয়ে নাফ নদীর বিভিন্ন স্লুইচ গেইট এলাকায় অভিযান চালায়।অধিনায়ক আছাদুদ জামান জানান, চান্দুলিয়াপাড়া এলাকা থেকে এক লাখ ৯০ হাজার, ৫ নম্বর ও ৬ নম্বর স্লুইচ গেইট এর মাঝামাঝি লবনমাঠ হতে দুই লাখ দশ হাজার এবং ১ নম্বর স্লুইচ গেইট এর বেঁড়িবাধের উপর থেকে দশ হাজার পিস ইয়াবাসহ এক জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবাগুলোর বাজার মূল্য আনুমাণিক ১২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকা।
অপরদিকে আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ডের একটি দল ছেড়াদ্বীপ সমুদ্র এলাকায় সন্দেহ জনক একটি বোটকে ধাওয়া করলে উক্ত বোটে থাকা লোকজন তিনটি বড় বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ভাসমান বস্তা থেকে দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবাগুলো আনুমানিক বাজার মূল্য দশ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer