ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৮/২০২২ ৯:৪৫ এএম , আপডেট: ১৬/০৮/২০২২ ৯:৫৩ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দারিদ্র যেন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বাঁধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডে শুধুমাত্র দেশের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়নি। যারা এই হত্যাকাণ্ড চালিয়েছিল, তারা চেয়েছিল স্বাধীন বাংলাদেশের চরিত্র পাল্টে আবার পাকিস্তানি আদলে বানিয়ে নিয়ে যেতে। সে কারণেই আমাদের যুদ্ধ জয়ের স্লোগান ‘জয় বাংলা’ নিষিদ্ধ করা হয় এবং ‘পাকিস্তান জিন্দাবাদ’ এর আদলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান চালু করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ বেতারের নাম পাল্টে রেডিও পাকিস্তানের আদলে রেডিও বাংলাদেশ করা হয়। বাঙালি জাতীয়তাবাদ বদলে বাংলাদেশি জাতীয়তাবাদ করা হয়। বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করা হয়। ২১টি বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয়।

মন্ত্রী বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে উন্নত অবস্থায় রয়েছে। দেশকে আরও অগ্রসর পর্যায়ে নিয়ে যেতে কারিগরি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে, একই সঙ্গে কর্মক্ষেত্রে দক্ষ নারীর অংশগ্রহণ বাড়াতে বিভাগীয় পর্যায়ে চারটি নতুন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনসহ অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: কামাল হোসেন ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক।

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...