প্রকাশিত: ১২/১১/২০১৭ ৯:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
২০২০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা শতকরা পঞ্চাশ ভাগে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে অনুমোদিত হয়েছে ন্যাশনাল রোড সেফটি স্ট্যাটিজিক অ্যাকশন প্ল্যান। রোববার নগরীর একটি হোটেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সভাপতিত্বে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সভায় এ অ্যাকশন প্ল্যান অনুমোদিত হয়।

সভায় জানানো হয়, গৃহীত পরিকল্পনায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের নেতৃত্বে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রতি দুইমাস পরপর সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় সড়ক-মহাসড়কে চলাচলকারী যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়। শীতের সময় দুর্ঘটনা এড়াতে ক্ষেত্রবিশেষে যানবাহনের গতি সীমিত রাখার বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপিসহ উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএ’র চেয়াম্যান মো. মশিয়ার রহমান, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্যগন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...