প্রকাশিত: ১১/০৮/২০২১ ৯:৩৬ এএম , আপডেট: ১১/০৮/২০২১ ৯:৪৫ এএম


ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলাম ভূঁইয়াসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবি মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে জানান, গোপাল কান্তি নামে এক স্বর্ণ ব্যবসায়ী চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার ছিনিয়ে নেন তারা।

ADVERTISEMENT

খোন্দকার নুরুন্নবি বলেন, এ ঘটনায় গোপাল কান্তি থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাকে ডিবি পুলিশের সামনে হাজির করে চিহ্নিত করতে বললে গোপাল কান্তি তাদের শনাক্ত করেন। পরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ফেনী মডেল থানায় মঙ্গলবার রাতে ডাকাতির মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ফেনীর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই মো. মোতাহার হোসেন (পিপিএম), এসআই মো. মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানা।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer