প্রকাশিত: ২৯/০৩/২০২০ ৪:৩৫ পিএম

জার্মানিতে এক বিলাসবহুল হোটেলে ‘সেল্ফ আইসোলেসনে’ অবস্থান করছেন থাইল্যান্ডের বিতর্কিত রাজা মহা ভাজিরালংকর্ন। ওই হোটেলে তার গুরুত্বপূর্ণ কর্মচারীরাও আছেন। সঙ্গে আছেন ২০ জন হারেম বা রক্ষিতা। তবে থাই রাজার সঙ্গে তার চার স্ত্রীর কেউ আছে কিনা তা জানা যায়নি।

জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’ এর প্রতিবেদনে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী থাই রাজার কর্মচারীদের সঙ্গে ২০ জন হারেম এবং অসংখ্য চাকরবাকর আছেন।

সম্পর্কিত খবর
ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাজা মহা ভাজিরালংকর্ন পুরো গ্র্যান্ড হোটেল সোনেনবিচল বুকিং দেন। রাজার এমন কর্মকাণ্ডে বেজায় খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা। দেশটির হাজার হাজার নাগরিক সামাজিক মাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন।

ইতোমধ্যে দেশটির টুইটারে ‘#হোয়াই ডু উই নিড অ্যা কিং’ ট্রেন্ডের তালিকায় উঠেছে। থাইল্যান্ডে রাজার বিরুদ্ধে কেউ অপমান ও সমালোচনা করলে তাকে ১৫ বছরের জেল শাস্তি দেয়ার বিধান আছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে থাইল্যান্ডে সকল বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এমনকি ৫ বছর বয়সের কম বয়সী শিশু এবং ৭০ বছরের বেশি বয়সী বৃদ্ধকে বিশেষভাবে বাড়িতে থাকতে উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে থাইল্যান্ড জুড়ে সকল প্রকার জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে থাইল্যান্ডে করোনা ভাইরাসে ১ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ জন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer