প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ৮:৪৬ এএম

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে উখিয়ার বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজারের দক্ষিণ পাশের দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণে দিনব্যাপী কাজ করেন সংগঠনটির সদস্যরা। পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং এফএইচ অ্যাসোসিয়েশনের সহায়তায় পরিচালিত এ অভিযানে বিডি ক্লিন উখিয়া টিমের ৩৭ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

অভিযান চলাকালে কোর্টবাজারের আশপাশের বসতবাড়ি ও বাজার এলাকা থেকে আনুমানিক ২০ টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়। এতে এলাকার পরিবেশ অনেকটাই পরিচ্ছন্ন হয়ে ওঠে এবং স্থানীয়দের মধ্যেও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সরওয়ার জাহান চৌধুরী এবং বিডি ক্লিন উখিয়া টিমের উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিডি ক্লিন কক্সবাজার টিমের সমন্বয়ক ছৈয়দ করীম, কক্সবাজার জেলা অতিরিক্ত সমন্বয়ক মো. আকিবুল আলম, সহ-সমন্বয়ক সিরাজুল মনিরা তুম্পা এবং এফএইচ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।

এ সময় জনাব সরওয়ার জাহান চৌধুরী বলেন, “বিডি ক্লিন উখিয়া টিমের এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুধু প্রশাসন বা কোনো একটি সংগঠনের পক্ষে পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; এ জন্য সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় সকলকে দায়িত্বশীল হতে হবে। আমি কোর্টবাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই, নির্ধারিত স্থান ছাড়া কোথাও বর্জ্য ফেলবেন না এবং পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় বিডি ক্লিনের মতো উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা করুন। আমরা সবাই সচেতন হলে উখিয়াকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠান শেষে বিডি ক্লিন উখিয়া টিমের টিম লিডার ওমর ফারুক বলেন, “পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ সবারই প্রত্যাশা। কিন্তু কিছু মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। আমরা স্বেচ্ছাশ্রমে বর্জ্য অপসারণ করছি, তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। মানুষের মানসিকতার পরিবর্তনের পাশাপাশি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “উখিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো নির্ধারিত ডাম্পিং স্টেশনের অভাব। এ কারণে সংগৃহীত বর্জ্য ব্যবস্থাপনায় নানা জটিলতা তৈরি হয়। আমরা এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছি। তারা দ্রুত একটি আধুনিক ডাম্পিং স্টেশন চালুর আশ্বাস দিয়েছেন। আমরা সেই উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় আছি।”

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির উদ্দেশে তিনি বলেন, “আজ আমরা জায়গাটি পরিষ্কার করে যাচ্ছি, কিন্তু আগামীকাল যদি আবার এখানে বর্জ্য ফেলা হয়, তাহলে আমাদের সব পরিশ্রম বৃথা যাবে। তাই সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হতে হবে এবং নির্ধারিত স্থান ছাড়া কোথাও বর্জ্য না ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিচ্ছন্নতা শুরু হোক নিজের থেকেই।”

বিডি ক্লিন উখিয়া টিম উপজেলা প্রশাসনের প্রতি কোর্টবাজার ব্যবসায়ী সমিতিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, নিয়মিত তদারকি জোরদার এবং ইভেন্টস্থলে ‘এখানে বর্জ্য ফেলবেন না’ মর্মে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছে।

সংগঠনটির সদস্যরা বলেন, পরিচ্ছন্নতা কেবল একটি দিনের কার্যক্রম নয়; এটি একটি চলমান সামাজিক আন্দোলন। প্রশাসন, ব্যবসায়ী, স্থানীয় জনগণ এবং স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগেই একটি পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য উখিয়া গড়ে তোলা সম্ভব।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...