প্রকাশিত: ২৫/০১/২০১৮ ৮:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৭ এএম

নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার রোহিঙ্গা পরিবারের প্রায় ১০ হাজার জনের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। বৃহস্পতিবার সকালে ১০ টায় মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের বিবি ১ ব্লকে এনজিও সংস্থা শেড ও আল খাইর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পানি সরবরাহের উদ্বোধন করেন এমপি বদি। এসময় তিনি বলেন, বিশুদ্ধ পানি ব্যবহারের ফলে অনেক রোগ থেকে বাচা যাবে। সেই সাথে পানি ব্যবহারে সাশ্রয়ী হতে রোহিঙ্গাদের আহবান জানান। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিক দিক বিবেচনা করে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছেন। তাই রোহিঙ্গাদের কারনে যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি এনজিওদের প্রতি দৃষ্টি আকর্ষন করে বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগন যাতে এসব সুবিধা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী, এনজিও সংস্থা শেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওমরাহ, অাল খাইর ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার মোঃ সজীব প্রমূখ।
পরে প্রধান অতিথি ফিতা কেটে পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer