প্রকাশিত: ১০/০৩/২০১৯ ৪:২৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় ঠিক কতজনের প্রাণহানি ঘটেছে তা নিশ্চিত করা হয়নি।

ইথিওপিয়ার সরকারি এ বিমান সংস্থা বলছে, রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, আদ্দিস আবাবা থেকে বিমানটি নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রার মাঝপথে এটি বিধ্বস্ত হয়।

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ওই মুখপাত্র বলেছেন, ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমান বিধ্বস্তের এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এতে কোনো হতাহত হয়েছে কি-না তা নিশ্চিত করেননি দেশটির কর্মকর্তারা।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer