উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১১/২০২৫ ৩:১৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের মধ্যে পূরণ না হলে দলটি কঠোর কর্মসূচিতে যাবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে দাবিনামা জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল। বৈঠকের সময় প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে এবং আমাদের সব দাবি বিস্তারিতভাবে জানানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আমরা ১১ তারিখ পর্যন্ত সময় দিচ্ছি। যদি এর মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হয়, তাহলে ঢাকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নেবে।

তিনি ইঙ্গিত দেন, সরকারের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করেই জামায়াতের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...