প্রকাশিত: ১৬/১১/২০১৮ ৭:১৪ পিএম

নিউজ ডেস্ক:
মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলে একটি নৌকা থেকে শতাধিক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, মিয়ানমারের ইয়াঙ্গুন শহর থেকে ৩০ কিলোমিটার দূরের একটি এলাকায় ১০৬ জন আরোহীসহ একটি নৌকা আটক করে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
এক অভিবাসন কর্মকর্তা বলেন, ‘খুব সম্ভবত তারা রাখাইন রাজ্য থেকে এসেছে। আমরা ধারণা করছি তারা বাঙালি রোহিঙ্গা।’ এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।
রাখাইনের রোহিঙ্গা সম্প্রদায়ের মুসলিমদেরকে অনুপ্রবেশকারী বাঙালি মনে করে দেশটির সরকার। তারই প্রেক্ষিতে ২০১৫ সালের আগস্টে রাজ্যটিতে রোহিঙ্গা নিধন অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এরপর প্রায় সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়।
সম্প্রতি প্রথমবারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজ শুরু হলেও, জাতিসংঘ রাখাইনে রোহিঙ্গাদের বসবাসের উপযুক্ত পরিবেশ নেই বলে বাংলাদেশকে প্রত্যাবাসন স্থগিত রাখার আহ্বান জানিয়েছে। তাছাড়াও নিরাপত্তা নিশ্চিত না হলে নিজ দেশে ফিরে না যাওয়ার কথা ব্যক্ত করে বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গারা।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer