প্রকাশিত: ১১/০১/২০১৯ ৭:৪১ এএম

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে ‘জোরপূর্বক’ চুমু দেওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই রাস্তা-ঘাটে উত্ত্যক্ত করতেন নলজোরা গ্রামের মেহেদী হাসান (২০)। কিন্তু ওই ছাত্রী এতে রাজি না হয়ে পরিবারের লোকদের বিষয়টি জানায়। এরপর থেকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই ওই ছাত্রীর ভাই ছোট বোনকে পথে এগিয়ে দিয়ে যেতেন। কিছুদিন আগে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে মেহেদী ও তার বন্ধুরা ওই ছাত্রীর সঙ্গে তার ভাইকে আসতে দেখে মারধর করেন। পরে এ নিয়ে গ্রাম্য সালিশে বিষয়টি সুরাহা করা হয়।
গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি যাচ্ছিল। পথে চেল্লাখালী নদী তীরবর্তী রাস্তায় মেহেদী তার বন্ধুদের সঙ্গে নিয়ে মেয়েটির পথ রোধ করেন এবং প্রকাশ্যে গালে চুমু দেন। বিষয়টি জানাজানি হলে ভোক্তভোগীর বাবা বাদী হয়ে গতকাল নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসান, তার বন্ধু দক্ষিণ রানীগাঁও গ্রামের মুছা মিয়া (১৯) ও কৃষ্ণপট্টি গ্রামের তুষারকে (২০) গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভূক্তভোগীকে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...
Single Page Footer