প্রকাশিত: ১৭/১১/২০২০ ৮:২১ পিএম

আরাফাত সানী, টেকনাফ:
টেকনাফে অব্যাহত রয়েছে মাদকের চালান অনুপ্রবেশ। কোন মতেই থামানো যাচ্ছে না এসব কারবার। আড়ালে কারা এসব প্রশ্ন সচেতন মহলের। প্রতিদিন আইনশৃংখলা বাহিনীর হাতে কোথাও না কোথাও জব্দ বা উদ্ধার করা হচ্ছে ইয়াবার ছোট বড় চালান। এসব চালানের সাথে জড়িত মূল গডর্ফারা আটক না হওয়ায় মাদক নিয়ন্ত্রণ বা নির্মূল করা যাচ্ছে না এমন অভিযোগ স্থানীয়দের। হাতে গুনা দুয়েকজন পাচার কারী আাটক হলেও মালিক বিহীন ইয়াবা উদ্ধারের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে বিজিবি জওয়ানেরা ফের ১লাখ ৩০হাজার ইয়াবার চালানসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়, ১৭নভেম্বর (মঙ্গলবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের একটি বড় চালান আসার সংবাদ পেয়ে উত্তর আলীখালী সংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফনদী সাতাঁর কেটে এসে লবণ মাঠ দিয়ে একটি প্লাস্টিক বস্তা মাথায় নিয়ে আসার সময় বিজিবি জওয়ানেরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মিয়ানমার আকিয়াব জেলার বুচিধং থানার ছেরুহা এলাকার ঈমান হোছনের পুত্র মোঃ খাইরুল বশর (২০) কে আটক করে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, বিপূল পরিমাণ ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer