ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৬/২০২৩ ৭:৫৮ এএম

হজ মৌসুম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি হাজি হিটস্ট্রোকের শিকার হয়েছেন। বৃহস্পতিবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এক হাজার ৯৮ জন হাজি হিটস্ট্রোটের শিকার হয়েছেন। প্রচণ্ড গরমের প্রভাবে হিটস্ট্রোকে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।

মন্ত্রণালয় হিটস্ট্রোক এড়াতে হাজিদের সংশিষ্ট নির্দেশনা সতর্কতার সঙ্গে মেনে চলার আহ্বান জানিয়েছে। হাজিদের ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণে তরল পান, শারীরিক পরিশ্রম এড়াতে এবং হিটস্ট্রোক এড়াতে স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। মক্কার হাসপাতালগুলো হাজিদের সব ধরণের চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রস্তুত বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া দপ্তর এনসিএম জানিয়েছে, আরাফাত এবং মুজদালিফাহের পবিত্র স্থানগুলোতে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মক্কা, মদিনা ও মিনার পবিত্র স্থানের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer