মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০৭/১১/২০২২ ৭:৩৫ পিএম

এক লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ ১ মাদককারবারীকে আটক করা হয়েছে। রোববার ৬ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে র‍্যাব-১৫ এর হোয়াইক্ষ্যং ক্যাম্পের একটি টিম এক অভিযান চালিয়ে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হিন্দুপাড়া অলংকার নার্সারীর নিকটে কক্সবাজার-টেকনাফ সড়কের পূর্ব পার্শ্ব থেকে উক্ত ইয়াবাকারবারীকে আটক করে।

র‍্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ধৃত ইয়াবাকারবারী হচ্ছে- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলীর মাহমুদ হোছন ও আনোয়ারা বেগমের পুত্র আহম্মদ আলী (৩৮)। পরে ধৃত ইয়াবাকারবারী আহম্মদ আলীর হাতে থাকা ১টি প্লাষ্টিকের বস্তার ভেতর হতে ১ লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে আরো ২ জন ইয়াবাকারবারী পালিয়ে গেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উদ্ধারকৃত এক লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ উক্ত আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...