প্রকাশিত: ২৫/০৮/২০১৭ ১২:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::
পাচারের সময় ১ কোটি ৩২ লাখ টাকার ইয়াবা পুলিশে ধরিয়ে দিলো যমুনা টেলিভিশনেে কক্সবাজারের স্টার্ফ রিপোর্টার ইমরুল কায়েস। গতকাল রাত ১২ টার সময় কক্সবাজারের উখিয়া উপজেলার চৌধুরী পাড়া এলাকা থেকে এই ইয়াবা গুলো ধরিয়ে দেয়া হয়। এই সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি সহ ৩ পারচারকারীকেও পুলিশের হাতে তুলে দেয়া হয়।

যমুনা টেলিভিশনের কক্সবাজারর স্টার্ফ রিপোর্টার ইমরুল কায়েস জানিয়েছেন, গতকাল রাতে কক্সবাজারের উখিয়া নিজ বাড়ির সামনে বসে স্থানিয়দের সাথে আড্ডা দিচ্ছিলেন। এই সময় নাম্বার বিহীন একটি পিক আপ লাইট বন্ধ করে তাদের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গাড়ির যাত্রীদের আচরনে তার সন্দেহ হলে তিনি স্থানিয়দের সহযোগীতায় গাড়ি সহ ৩ আরোহীকে আটকিয়ে রোখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে গাড়িতে তল্লাশি করে ১ কোটি ৩২ লাখ টাকার ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, গত কাল বৃহস্পতিবার রাত সড়ে ১২ টায় যমুনা টেলিভিশনের সাংবাদিক ইমরুল কায়েসের ফোন একটি গাড়িতে বিপুল ইয়াবা আটকিয়ে রাখার খবর দেয়। তার ফোন পেয়ে আমি ধ্রুত উখিয়া থানার ওসি আবুল খায়েরকে ধ্রুত ঘটনাস্থলে পাঠাই।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছে, উর্ধতন কতৃপক্ষের নির্দেশে রাতে উখিয়ার চৌধুরী পাড়া রাস্তার মাথায় স্থানিয়দের সহযোগীতায় সাংবাদিক ইমরুর কায়েস’র আটকিয়ে রাখা একটি গাড়িতে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই সময় ৩ পাচারকারী টেকনাফের মুন্না ও আবদুল্লাহ এবং রামুর সাগরকে আটক করা হয়। গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন জানিয়েছেন, সাংবাদিক ইমরুল কায়েস জেলার একজন সৎ সাংবাদিক হিসেবে পরিচিত। গতকাল তিনি যেই ভাবে বিপুর পরিমান ইয়াবা সহ পাচারকারীদের ধরিয়ে দিয়েছে, তা সমাজের দৃষ্টান্তর। এই ভাবে যদি সমাজের প্রতিটি পেশার মানুষ যদি ইয়াবা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে দেশ থেকে ইয়াবা নির্মূর করা সম্ভব হবে। সুত্র সিবিএন

পাঠকের মতামত

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer