প্রকাশিত: ২২/১১/২০১৭ ৭:৪৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৬ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের মহিলা উদ্যোক্তা কোহিনুর আক্তার ৩নং ওয়ার্ডের মেম্বার শামসুল আলম বাবুল কতৃক লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার মহিলা উদ্যোক্তা কোহিনুর আক্তার এবং পুরুষ উদ্যোক্তা মোঃ ইসমাইল সুষ্ট বিচারের দাবি যৌথ স্বাক্ষরিত লিখিত অভিযোগ টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাখিল করেছেন।

২১ নভেম্বর হামলার শিকার মহিলা উদ্যোক্তা কোহিনুর আক্তার এবং পুরুষ উদ্যোক্তা মোঃ ইসমাইল জানান, হ্নীলা ইউনিয়ন পরিষদে রোহিঙ্গাদের উচ্ছেদ, প্রতিরোধ কমিটি ও আশ্রয় দাতাদের তালিকা তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে তালিকা কম্পোজ করার জন্য ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের দেয়া হলে তাঁরা কম্পোজ করে দেন। কাজ শেষ করে বাড়ি গেলে ১৬ নভেম্বর বিকালে ৩নং ওয়ার্ডের মেম্বার শামসুল আলম বাবুল হ্নীলা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের মহিলা উদ্যোক্তা কোহিনুর আক্তারের বাড়িতে গিয়ে হামলা চালান। বিষয়টি ইউনিয়ন পরিষদের এবং এতে কোন আপত্তি থাকলে পরিষদে আসার জন্য বুঝানো হলেও লোক সমাগম এবং মারধর করে চলে যান। তাছাড়া উক্ত মেম্বার এলাকার বখাটে ছেলেদের মহিলা উদ্যোক্তা কোহিনুর আক্তারের পেছনে লেলিয়ে দিয়ে সরকারী ডিজিটাল সেন্টার ভেঙ্গে গুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...