উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১০/২০২৫ ৫:৩৫ পিএম , আপডেট: ০৫/১০/২০২৫ ৫:৩৬ পিএম

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২৪ ঘন্টা পর অবশেষে আজ রবিবার দুপুর ১টায় পাশ্ববর্তী মসজিদের পুকুরে শিশু হুজাইফা নুসরাত অসি (৪) এর মরদেহ পাওয়া গেছে।

শনিবার টেকনাফ উপজেলার হ্নীলা সিকদারপাড়ার ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ ও নুসরাত জাহান রুম্পার চার বছরের শিশু অসি নিখোঁজ হয়।

পরিবারের দাবি ৪ বছরের এই শিশু মেয়েকে হত্যার পর রাতে লাশ পুকুরে ফেলে দেয় একটি অপহরণকারী চক্র। এ সময় অসির কানের দোল দুটি ছিলনা। মুখে ছিল টেপ মোড়ানো দাগ।

স্থানীয় ও পরিবারের দাবি শিশুটিকে অপহরণ করে ঠান্ডা মাথায় খুন করেছে অপহরণ চক্র। এ বিষয়ে যোগাযোগ করা হলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer