প্রকাশিত: ২৩/০৩/২০১৮ ১০:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৫ এএম

টেকনাফ প্রতিনিধি::

টেকনাফে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হোয়াইক্যং সড়কে অভিযান চালিয়ে ৫ডাম্পার চালককে জরিমানা করে সাজা প্রদান করা হয়েছে।
জানা যায়,২৩ মার্চ বিকাল ৫টায় টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হোয়াইক্যং বাজারস্থ প্রধান সড়কে অভিযান চালিয়ে ডাম্পার চালক হোয়াইক্যং উত্তর পাড়ার ফিরোজ মিয়ার পুত্র জালাল আহমদ (২৮), ডেইগ্যাকাটার আমির হোছনের পুত্র রমজান আলী (৩৫), জাহাজ পুরার মৃত নজির আহমদের পুত্র নুর মোহাম্মদ (২৮), ফিরোজ পুরের ইন্দ্রাজিত এলাকার মোঃ বাবুলের পুত্র ফরহাদ আহমদ (২০) কে ২হাজার টাকা করে জরিমানা ও শামলাপুর পূর্ব পাড়ার ছৈয়দ আহমদের পুত্র রফিক উল্লাহ (৩৫) কে ৫দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়েছে।
এই ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা জানান, সড়কে অবৈধ যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer