কক্সবাজার সমুদ্রে নেমে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়েছেন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিন ...

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার থেকে অবৈধ অস্ত্রসহ নুরুল বশর (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন ‘ধৃত নুরুল বশরের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে’।
জানা গেছে, ১২ ফেব্রুয়ারি সোমবার ভোর রাত ৫টার দিকে হোয়াইক্যং মিনাবাজারের ঘোনা পাড়া থেকে গোপন সংবাদে এসআই নির্মলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। অবৈধ অস্ত্রসহ নুর বশর উক্ত এলাকার আবদুল মাবুদের পুত্র। এসময় তার কাছ থেকে একটি তাজা গুলিও উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নির্মল সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন ‘তার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে’।
পাঠকের মতামত