প্রকাশিত: ১৮/০৬/২০২২ ৪:২৯ পিএম


কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল নগদ ১০-১৫ লাখ টাকা ও স্বর্ণসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।

শনিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ব্যারিকেড দিয়ে ডাকাতি করে একটি সংঘবদ্ধ চক্র ।

ভুক্তভোগীরা জানান, সহজ যাতায়াতের কারণে স্থানীয়, এনজিওকর্মী, শিক্ষার্থীরা হোয়াইক্যং-শামলাপুর বাহারছড়া সড়কটি ব্যবহার করেন। কিন্তু এ সড়কে বেশ কিছু এলাকায় দু’ধারে পাহাড় (স্থানীয়ভাবে ঢালা নামে পরিচিত) রয়েছে। সেখানে ডাকাতদল হানা দিয়ে সহজে পাহাড়ের ভেতর চলে যেতে পারে।

ভুক্তভোগীরা আরও জানান, আজ (শনিবার) সকালেও একইভাবে কক্সবাজার, বাহারছড়াসহ হোয়াইক্যং এলাকার সিএনজি, টমটম ও এনজিও সংস্থার গাড়ি হোয়াইক্যং-শামলাপুর সড়ক দিয়ে বিভিন্ন গন্তব্য যাচ্ছিল। হঠাৎ সড়কে ১০-২০ জনের একটি ডাকাত দল রাস্তায় ব্যারিকেড দেয়। তারা রাস্তার দু’ধার থেকে আসা গাড়ি দাঁড় করিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণ, মোবাইলসেটসহ বিভিন্ন মালামাল কেড়ে নেয়।

ভুক্তভোগী আমিনুল হক জানান, টমটম নিয়ে শামলাপুর বাজার থেকে হোয়াইক্যং যাওয়ার পথে হোয়াইক্যং-শামলাপুর সড়কে একটি ডাকাত দল সড়কে ব্যারিকেড দিয়ে যাত্রীদের নামিয়ে মারধরসহ তাকেও মারধর করে টাকা ও মোবাইল সেট নিয়ে যায়।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, ‘ডাকাতির খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। আমরা যাওয়ার আগে ঘটনাস্থল থেকে ডাকাত দল পালিয়ে যায়। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। সুত্র, দৈনিক ইত্তেফাক

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...