প্রকাশিত: ০৬/১১/২০১৭ ৭:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি প্রিন্স মুনসুর বিন মুকরিনসহ দেশটির আটজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণপশ্চিমের আসর অঞ্চল পরিদর্শনের সময় এই দুর্ঘটনা ঘটে।
আল-আরাবিয়া উদ্ধৃত দিয়ে স্থানীয় গণমাধ্যম খবরে বলা হয়েছে হেলিকপ্টারটির আটজন আরোহীর সবাই নিহত হয়েছে।

.

নিহত প্রিন্স আসেরের দক্ষিণ প্রদেশের ডেপুটি গভর্নর ছিলেন। তিনি মুহাম্মদ বিন আব্দুল আজিজ আল সউদের ছেলে। ২০১৫ সালের জানুয়ারি থেকে এপ্রিলে পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি সৌদি আরবের মুকুটধারী প্রিন্স ছিলেন।

এদিকে নিহতদের মরদেহ উদ্ধারের খবর জানিয়ে সৌদিনিউজ৫০ রোববার দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের ভিডিও প্রকাশ করেছে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ছেলে মোহাম্মদ বিন সালমানের দুর্নীতিবিরোধী অভিযানে ১১জন প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রীকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর দুর্ঘটনার খবর পাওয়া গেলো। ওই অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সৌদি বিলিয়নিয়ার প্রিন্স আল ওয়ালিদ বিন তালালও রয়েছেন।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...