প্রকাশিত: ১৯/০২/২০২২ ১০:১২ এএম

প্রতীকী ছবি
ভারতের কর্ণাটকে কলেজে ঢোকার মুখে হিজাব খুলতে বলায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন এক অধ্যাপিকা। জৈন পিইউ নামের একটি কলেজে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

টুমাকুরু এলাকার জৈন পিইউ কলেজের অধ্যাপিকা চাঁদনির দাবি, তিন বছর ধরে চাকরি করছেন তিনি। হিজাব পরেই শিক্ষার্থীদের পড়িয়েছেন। কখনও তাকে কেউ হিজাব খোলার কথা বলেনি। এই প্রথম তাকে এভাবে বাধা দেওয়া হল।

তিনি বলেন,‘হঠাৎ করে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ বললেন, হিজাব অথবা অন্য কোনো ধর্মীয় চিহ্ন থাকে, এমন পোশাক পরে ক্লাস নেওয়া যাবে না। কিন্তু গত তিন বছর ধরে তো আমি হিজাব পরেই ক্লাস নিলাম! এই নতুন সিদ্ধান্ত আমার আত্মমর্যাদায় আঘাত করেছে। তাই ইস্তফা দিলাম।’

ইস্তফাপত্রে বিষয়টি উল্লেখ করে অধ্যাপিকা লিখেছেন, ‘আপনাদের এই অগণতান্ত্রিক কাজের আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ কে টি মঞ্জুনাথ। তারা দাবি, তিনি বা কলেজ কর্তৃপক্ষের কেউ চাঁদনিকে বলেননি যে হিজাব পরে ক্লাস নেওয়া যাবে না।

প্রসঙ্গত, সম্প্রতি কর্ণাটকের একটি কলেজের ছাত্রীদের হিজাব নিষিদ্ধের পর ভারতজুড়ে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে হাইকোর্টে রিটও করা হয়েছে। গত সপ্তাহে এই রিটের শুনানি শুরু হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer