প্রকাশিত: ১৮/০৯/২০২০ ৯:৫০ এএম

একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) পদ থেকে পদত্যাগ ঘোষণা করার পর অসুস্থতাবোধ করায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে হাটহাজারী মাদ্রাসা থেকে বের করা হয় বলে আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বাংলানিউজকে বলেন, রাতে হঠাৎ অসুস্থতাবোধ করায় শফি হুজুরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন বলে মাদ্রাসার শিক্ষকরা আমাদের জানিয়েছেন।

তবে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে কোন হাসপাতালে পাঠানো হয়েছে তা জানাতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer