আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮/১১/২০২৩ ৯:১৯ এএম

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তার প্রতি সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুর রহমান বিন আলে সানি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমাদের এই ভূমিকার কারণে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, ‘পশ্চিমা প্রতিক্রিয়ায় এ অঞ্চলে বড় রকমের হতাশা সৃষ্টি হয়েছে। আমরা আশা করেছিলাম, ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাকাণ্ডের নিন্দা করবে পশ্চিমারা। আমরা আশা করেছিলাম, অন্য সংঘাতের ক্ষেত্রে পশ্চিমারা যে নীতি ও মানদণ্ড রক্ষা করে, এ ক্ষেত্রে তারা অন্তত তাই করবে। কিন্তু গাজা যুদ্ধকে অন্য যুদ্ধের মতো করে দেখা হয়নি।’

ব্রিটিশ পত্রিকা ফাইনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, গাজায় এই ধ্বংস, হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতির পর এখন সবার দায়িত্ব হচ্ছে- চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করা।

হামাসকে নিশ্চিহ্ন করার বিষয়ে ইসরায়েলের ঘোষণাকে কাতারের প্রধানমন্ত্রী বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, এসব ধ্বংসযজ্ঞের পর দিন শেষে হামাসকে নির্মূল করার ঘটনা কখনই ঘটবে না। সেই কারণে চলমান সমস্যার রাজনৈতিক সমাধান করা ভালো বলে তিনি মত দেন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer