প্রকাশিত: ২৩/১১/২০১৬ ৮:৫৮ পিএম
এস এ রোহান

রাবি প্রতিনিধি:

হাতিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়, বিপুলভাবে মিডিয়া কভারেজ পায় সে হাতির ইস্যুটি, আরও কত কি। আর প্যারিস হামলার মত কোন unnamed-3-2ঘটনা সংঘটিত হলে সারা বিশ্ব তখন সরব হয়ে ওঠে। মনে হচ্ছে সবাই যেন প্রতিবাদ করার পাল্লায় নেমে পড়েছে। তবে প্রায় ৪ বছর ধরে মায়ানমারে শত শত রোহিঙ্গাদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করে মারা হচ্ছে নারীদের, প্রাণের ভয়ে দেশ থেকে পালিয়ে অধিকাংশ এখন সাগরে ভাসছে। অথচ তাদের ব্যাপারে কার্যকরি কোন পদক্ষেপ নিচ্ছে না কেউই। বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রান্থাগারের সামনে মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা এসব মন্তব্য করেন ।

তারা বলেন, প্রাণের ভয়ে রোহিঙ্গারা আজ দেশ থেকে পালিয়ে রাতের অন্ধকারে আমাদের দেশে আসছে একটু আশ্রয়ের জন্য। কিন্তু তাদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকাচ্ছেনা সরকার। মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানি আপনি মমতাময়ী সরকার। আপনি জানেন প্রিয়জন হারানোর কি যন্ত্রণা। এসময় তাদেরকে একটু আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিতে আহ্বান জানান তারা।

একইসাথে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শরিফুল হক পিয়াসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিসংখ্যান বিভাগের মাহমুদুল হাসান, ইতিহাস বিভাগের নাঈম রেজা, সমাজকর্মের মো. মাহফুজ, মার্কেটিং বিভাগের তায়েব প্রমুখ।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer