প্রকাশিত: ০৪/০৪/২০১৭ ১১:২৭ পিএম , আপডেট: ০৫/০৪/২০১৭ ১১:২১ এএম

হায়রে মা…

বিকাল ৪ টা,সী লাইন পরিবহনে কক্সবাজার যাচ্ছি,আমার ঠিক পেছনের সিটে ছেলেকে নিয়ে কক্সবাজার  যাচ্ছে বৃদ্ধ এক মহিলা। সম্ভবত অসুস্থ মহিলাটিকে চিকিৎসার জন্য কক্সবাজার নিয়ে যাচ্ছে তার ছেলে। গাড়ীটি কিছুদূর যেতে না যেতেই হঠাৎ পেছেনের সিটে কান্নার রোল। পেছনে তাকিয়ে দেখি তার আরেক ছেলের সাথে মোবাইলে কথা বলতে বলতে বৃদ্ধ মহিলাটি অঝোর ধারায় কাঁদছে। মহিলাটির কথা ছিল ঠিক এরকম “বাবা আমি খুব অসুস্থ”তোর বৌ ও তুই আমার কোন খবরাখবর রাখিস না। আমি কক্সবাজার যাচ্ছি হাসপাতালে,বাচঁব কি মরব জানিনা,তোর কোন টাকা আমার লাগবেনা,তোকে খুব দেখতে ইচ্ছে বাবা,কতদিন তোকে দেখিনা,পারলে একটু আয় বাবা,তোকে একনজর একটু দেখব। কান্নার জন্য অস্পষ্ট কথাগুলো ঠিক আর বুঝা যায়নি। মনটা খারাপ হয়ে গেল। গাড়ী চলছে কক্সবাজারের উদ্দেশ্য। পেছনে আবারো থাকালাম,ছেলের সাথে মোবাইলে কথা শেষ করার পরও কালো বোরকা পড়া বৃদ্ধ মহিলাটি বারবার চোখ মুছচ্ছিল,আর একটু পরপর বলছিল ও বাপ,ও বাপ। মা এমনই হয়। “হাইরে মা”।  (সাংবাদিক সরওয়ার আলম শাহীনের ফেইসবুক ওয়াল থেকে নেওয়া)

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...