প্রকাশিত: ১২/০২/২০১৮ ১:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে হামলা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননার ঘটনায় তারেক জিয়া জড়িত। তারেক জিয়া লন্ডনে অবস্থান করে নানাভাবে এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন: বিষয়টি ইন্টারপোল সদর দপ্তরে জানানো হয়েছে। এ কারণে আইনগত ব্যবস্থা নিতে এবং দণ্ডিত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আন্তর্জাতিক প্রক্রিয়া চলছে।

সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়ককে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কের নামকরণ ও গেইট উদ্বোধন করেন ওবায়দুল কাদের। সেসময় তিনি এসব কথা বলেন।খবর চ্যালেআইয়ের

এসময় তিনি আরও বলেন: উচ্চ আদালতের নির্দেশে অবশ্যই খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হবে। তবে তিনি এই ডিভিশন পাবেন জেল কোড অনুসারে।

এসময় মন্ত্রীর সাথে সংসদ সদস্য আব্দুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer