ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/১২/২০২৪ ৩:৪৬ পিএম

বিশ্বজুড়ে ভারতীয় বিয়ের নামডাক রয়েছে তার জাঁকজমক এবং আড়ম্বরের জন্য। আজকাল বহু বিয়ে বাড়িতে বলিউডি ছোঁয়াও থাকে। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও সিনেমার পর্দায় হওয়া ঘটনাকেও হার মানাবে।

বলিউড থেকে টলিউড, বহু সিনেমাতেই বিয়ের মণ্ডপে আগন্তুকের মতো প্রাক্তনের এসে পড়ার ঘটনা দেখতে পাওয়া যায়। কিন্তু এসে মারামারি করতে দেখার ঘটনা বিরল। ইনস্টাগ্রামের পাতায় ভাইরাল হওয়া ভিডিওয় সেই রকমই দেখা গেল। প্রাক্তন প্রেমিকা এসে বরকে ধরে পেটাতে শুরু করলেন। তারপর শুরু হল তর্কাতর্কি। এই রকমই মজার একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিও তে দেখা গেছে, মণ্ডপে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন বর আর কনে। দু’জনেরই মুখে একগাল হাসি। একে অপরের গলায় মালা পরিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত। কনে বরের গলায় মালা পরালেন। এবার বরের পালা। বরবেশে দাঁড়িয়ে থাকা তরুণ সবে মালা তুলে কনের গলায় পরাতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ধূমকেতুর মতো এসে পড়লেন তার প্রাক্তন প্রেমিকা। লাথি মারলেন তরুণকে। লাথির চোটে মণ্ডপে ছিটকে পড়লেন বর।

এদিকে, বরমালা পরার আশায় দাঁড়িয়ে থাকা কনে অবাক হয়ে ঘটনাটি দেখতে থাকলেন। প্রাক্তন নিজেই আবার বরের হাত ধরে টেনে তুললেন। তারপরই শুরু হল বচসা। তাতে সামিল হলেন কনেও। তখনই বিয়ের মণ্ডপে উপস্থিতদের মধ্যে এক জন প্রৌঢ়া এগিয়ে এলেন। তিনি এসে কনেকে চুপ করতে বললেন। সেই মজার ভিডিওই প্রকাশ্যে এসেছে।

‘সোনকুমারগিরি৩৯৬’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকেরা এই ঘটনাকে সিনেমার সঙ্গে তুলনা করেছেন।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer