আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ৭:৩২ এএম

শহীদ ফিলিস্তিনিদের পরিবারের এক হাজার সদস্যকে হজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ইসরাইলি বাহিনীর হাতে নিহত-আহত বা দখলদার রাষ্ট্রটির কারাগারে আটক এমন ফিলিস্তিনিদের পরিবারের এক হাজার সদস্যকে রাজকীয় আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আরব নিউজের খবরে বলা হয়, বাদশাহ সালমান মঙ্গলবার ২ হাজার ৩২২ জন হজযাত্রীকে রাজকীয় আতিথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন, যার মধ্যে ইসরাইলের হাতে নিহত-আহত বা ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনিদের পরিবারের এক হাজার সদস্যও রয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ৮৮টিরও বেশি দেশের ১৩০০ জন এবং সৌদি আরবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া জোড়া লাগানো জমজ শিশুর পরিবারের ২২ সদস্যকেও হজে আমন্ত্রণ করা হবে।

এ প্রকল্পটি সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ এবং গাইডেন্স মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ২৬ বছর আগে প্রতিষ্ঠার পর থেকে এ কর্মসূচির আওতায় ৬০ হাজারেরও বেশি হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সৌদির ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ বলেন, এই আদেশটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সৌদি নেতৃত্বের অব্যাহত যত্ন এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব জোরদার করার প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

মন্ত্রী বলেন, এই হজযাত্রীদের আতিথেয়তার প্রস্তুতি শুরু হয়েছে এবং একটি কৌশলগত পরিকল্পনাও তৈরি করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer