উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৬/২০২৩ ২:৩১ পিএম

দুর্ঘটনায় এক পা হারালেও পবিত্র হজপালনের স্বপ্ন হারিয়ে যায়নি মুহাম্মদ শফিকের। সব প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে সৌদি আরবের মক্কায় এসে পৌঁছেছেন ৪৩ বছর বয়সী পাকিস্তানি যুবক শফিক। দীর্ঘদিন ধরে তিনি পবিত্র কাবাঘর দেখার স্বপ্নে বিভোর ছিলেন।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে শফিক বলেছেন, ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ করতে আমি অনেক দিন ধরে অর্থ জমিয়েছি। আল্লাহর বিশেষ অনুগ্রহে এ বছর আমি হজ করব। একটি পা আমাকে হতাশ না করে দীর্ঘ এ যাত্রায় অবিচল রেখেছে।

নিজ চোখে কাবাঘর দেখার অনুভূতি বর্ণনাতীত। এখন আমি হজের কার্যক্রম শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি। ক্রাচের সাহায্যে জামারায় পাথর নিক্ষেপসহ সব কাজ সম্পন্ন করব।’

৩০ বছর আগে বাস দুর্ঘটনায় তার পা কেটে ফেলা হয়। তবে এক পা নিয়ে শত বাধার পরও হজের স্বপ্ন বাস্তবায়নে অনড় ছিলেন তিনি। আত্মিক মনোবল ও দৃঢ় প্রত্যয় তাকে নিরাপদে মক্কায় পৌঁছে দেয়। এখন তিনি মক্কায় অবস্থান করছেন। অপেক্ষার প্রহর গুনছেন শান্তিপূর্ণভাবে হজ পালনের।

আগামী ২৮ জুন হজ অনুষ্ঠিত হবে। করোনার তিন বছর পর এবারই প্রথম সর্ববৃহৎ হজে অংশ নেবেন ২০ লাখের বেশি মুসলিম। ইতোমধ্যে আকাশ, স্থল ও নৌপথযোগে সৌদি আরবে এসে পৌঁছেছেন ১৩ লাখ ৪২ হাজার ৩৫১ হজযাত্রী।

সূত্র: আল-আরাবিয়া

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...