প্রকাশিত: ৩১/০৭/২০২০ ১:৪৯ পিএম , আপডেট: ৩১/০৭/২০২০ ১:৪৯ পিএম

পবিত্র হজ করতে চার বছর পায়ে হেঁটে ও সাইকেল চালিয়ে ২৮টি দেশ পাড়ি দিয়ে অবশেষে মক্কায় এসে পৌঁছেছেন মরক্কোর তরুণ গোলাম ইয়াসিন।

আরব নিউজের খবরে বলা হয়, ২০১৭ সালে ইয়াসিন হজের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে গোলাম ইয়াসিন এ তথ্য জানান। চার বছর ধরে তিনি হেঁটে ও সাইকেল চালিয়ে অবশেষে এ বছরের শুরুতে সৌদি এসে পৌঁছান।

সৌদির সাংবাদিক আবদুর রহমান আল মুতায়েরি এ খবর শোনে আভা এলাকায় গিয়ে মরক্কোর ওই যুবকের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি গোলাম ইয়াসিনকে বলেন, আপনি আমাদের অতিথি। আপনার মতো সাহসী তরুণের সঙ্গে দেখা করতে পেরে আমরা আনন্দিত।

সৌদিতে আসার সময় ইয়াসিন তার সাইকেলে করে ২৬ কেজি ওজনের একটি ব্যাগও সঙ্গে এনেছেন। এর মধ্যেই তার রান্না ও রাত কাটানোর তাঁবু ছিল। সৌদিতে এসে আভা এলায় তাঁবু টাঙিয়ে রাতযাপন করতেন। বহু আশা করে হজ করতে এসেও করোনার কারণে তিনি এ বছর হজ করার সুযোগ পাননি।

তবে তিনি পায়ে হেঁটে প্রিয় নবী হযরত মোহাম্মদের (সা.) স্মৃতিবিজড়িত পবিত্র মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেছেন। এতেই তার পথের ক্লান্তি দূর হয়ে গেছে বলে সাংবাদিকদের জানান ওই মরক্কোর যুবক। তিনি সৌদি আরবের মানুষের আতিথেয়তায় মুগ্ধ বলেও জানান।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer