প্রকাশিত: ০৫/১০/২০২১ ৮:৫৩ এএম

করোনা মহামারির মধ্যে সকল স্বাস্থ্যবিধি মেনেই মসজিদুল হারামে প্রতিদিন লাখো মুসল্লি ওমরাহ পালন করছেন। তবে শুধু টিকা নেওয়া মুসল্লিরা মসজিদুল হারামে এসে নামাজ আদায়, ওমরাহ পালন, তাওয়াফ ও পরিদর্শন করতে পারবে।

এর আগে প্রতিদিন ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৬০ হাজার। সেখান থেকে ৭০ হাজার বাড়ানো হয়েছিল। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

১৮ মাস পরে বিদেশিদের ওমরাহর সুযোগ

এদিকে করোনা সংক্রমণ রোধে মসজিদে হারামে থার্মাল ক্যামেরা ও জীবাণুমুক্ত রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অত্যাধুনিক রোবট, বায়ো কেয়ার রোবট ও স্টেরিজেশন পাম্প ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ওমরাহ যাত্রীদের জন্য ৫০০ টি ইলেকট্রনিক সাবান সরবরাহকারী, এবং ২৫০টি ফ্যান বসানো হয়।

ছাড়াও জমজমের পানি বিতরণের সংখ্যাও বাড়ানো হয়েছে। ওমরাহ যাত্রী ও মুসল্লিদের মধ্যে প্রতিদিন তিন লাখ লিটার জমজম পানির বোতল বিতরণ করা হয়। পাশাপাশি মসজিদ হারাম চত্বরে স্বাস্থ্যবিধি মেনে কোরআন হিফজের পাঠদান পর্ব ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান পুনরায় চালু হয়েছে।

ওমরাহ পালনে যে টিকা নিতেই হবে

ওমরাহ পালনে আগ্রহীদের বাধ্যতামূলকভাবে সৌদি সরকার অনুমোদিত করোনার টিকা সমূহের যে কোন একটির উভয় ডোজ গ্রহণ সম্পন্ন করতে হবে। টিকাগুলো হলো- এক. ফাইজার বায়োন্টেক। দুই. মডার্না। তিন. অ্যাস্ট্রাজেনেকা। চার. জনসন অ্যান্ড জনসন।

তবে যারা চীনের তৈরি টিকার উভয় ডোজ নিয়েছেন, ওমরাহ পালনে সৌদি আরবে যেতে তাদের ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। সূত্র : ঢাকা পোস্ট

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer