প্রকাশিত: ১৬/০৩/২০১৯ ৭:৪৪ এএম

সিলেট: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জের হুসনে আরা পারভীন (৪০)। মসজিদে গোলাগুলির খবর শুনে পক্ষাঘাতগ্রস্থ স্বামী ফরিদ উদ্দিনকে বাঁচাতে ঘাতকের গুলিতে প্রাণ হারান তিনি।

সব সময়ের মত গতকাল স্থানীয় সময় শুক্রবারও অসুস্থ স্বামীকে মসজিদে পৌঁছে দিয়ে নিজেও মহিলাদের জন্য নির্ধারিত স্থানে যেয়ে নামাজ পড়তে থাকেন। এমন সময় মসজিদে গুলির শব্দ শুনে স্বামীকে বাঁচাতে ছুটে যান তিনি। কিন্তু স্বামী আহত হলেও গুলিতে প্রাণ হারান পারভীন। নিহত হুসনে আরা পারভীন উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুন নূরের মেয়ে।

নিউজিল্যান্ডে ওই হামলায় হুসনে আরা পারভীনের নিহতের ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহত পারভীন তার স্বামী, এক মেয়ে ও দুই ভাইবোনের সঙ্গে ক্রাইস্টচার্চে থাকতেন। তার স্বামী ফরিদ উদ্দিন আহমদের বাড়ি বিশ্বনাথ উপজেলার চকগ্রামে।

পারভীন-ফরিদ দম্পতির ১৯৯৪ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। এর কয়েক বছর পর তারা নিউজিল্যান্ডে যান। ২০০৯ সালে তারা বাংলাদেশে এসেছিলেন বলে জানায় সিলেটে বসবাসরত তাদের পরিবার ও স্বজনরা।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন। নিহতদের মধ্যে তিন বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে ড. আব্দুস সামাদ নামে একজন অধ্যাপক রয়েছেন। হামলার শিকার ‘মসজিদে নুর’-এর মোয়াজ্জিন হিসেবেও দায়িত্বপালন করতেন ড. সামাদ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer