প্রকাশিত: ২১/১১/২০২০ ১২:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
চতুর্থ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের এক যুবক। আর সে বিয়ের কনে খুঁজতে সাহায্য করছেন তার বর্তমান তিন স্ত্রী।

বিষয়টি এরইমধ্যে এলাকায় হুলস্থুল ফেলে দিয়েছে।

ভারতের পত্রিকা সংবাদ প্রতিদিন বলছে, পাকিস্তানের শিয়ালকোটের বাসিন্দা আদনান। প্রথমবার ছাত্রাবস্থাতেই মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয় তার। বেশ সুখেই দিন কাটছিল। কিন্তু চার বছর কাটতে না কাটতেই দ্বিতীয় বিয়ের কথা ভাবেন তিনি। যেমন ভাবনা, তেমনই কাজ। দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন আদনান। বাড়িতে নিয়ে আসেন শাবানাকে। গত বছর তিনি তৃতীয় বিয়ে সেরেছেন। বর্তমানে পাঁচ সন্তানের বাবা আদনান। প্রথম স্ত্রীর তিনটি, দ্বিতীয় স্ত্রীর নিজের বলতে একটিই সন্তান। তবে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলোচনা করে একটি সন্তান দত্তকও নিয়েছেন আদনান। তৃতীয় স্ত্রীর কোনও সন্তান নেই।
আদনানের একটাই শর্ত চতুর্থ স্ত্রীর নামের প্রথম অক্ষর হতে হবে ‘স’ বা ‘শ’। এছাড়া পাত্রী খোঁজার ক্ষেত্রে তেমন নাকি কোনও দাবি নেই পাঁচ সন্তানের বাবার। সবচেয়ে অবাক করা কাণ্ড হল আদনানের জন্য পাত্রীর খোঁজ করছেন তার তিন স্ত্রী। তারাই নাকি স্বামীর মন বুঝে পছন্দমতো বউ খোঁজার চেষ্টা করছেন।

আদনানের দাম্পত্য কাহিনী যে সবাইকে অবাক করেছে তা নিয়ে দ্বিমত নেই। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তিন স্ত্রীকে কীভাবে সামলান আদনান? ওই যুবক যদিও নিজেকে এ বিষয়ে রীতিমতো ভাগ্যবান বলে দাবি করেছেন।

তিনি জানান, একটি বাড়িতেই তিন স্ত্রীকে নিয়ে থাকেন। তিন সতীনের মধ্যে ঝগড়াঝাটিও নেই। বরং দিব্যি মিলেমিশে থাকেন তারা। চতুর্থ স্ত্রীর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত আদনানের তিন স্ত্রী

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer