ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ৭:২৬ এএম

সর্বশেষ জাতীয়রাজনীতিসারাদেশবিশ্বখেলাশিক্ষাবাণিজ্যবিনোদনমতামতআইন-আদালতঅপরাধস্বাস্থ্যধর্মরাজধানীশিল্প-সাহিত্যপ্রবাসপ্রযুক্তিচাকরিচট্টগ্রাম সারাবেলালাইফস্টাইলনারী-শিশুআইন ও পরামর্শসোশ্যাল মিডিয়াবিচিত্র ভিডিও অডিও ই-পেপার

প্রচ্ছদ
সারাদেশ
বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে ডেনিস বোটে ওঠার সময় অসাবধানতাবশত সাগরের পানিতে পড়ে শামীম (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শামীম ভোলা জেলার বাসিন্দা মোসলে উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

‎নিখোঁজ শামিমের স্ত্রী করিনা বেগম জানান, প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়। তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করেন। শামিম চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি কুতুবদিয়ায় যাচ্ছিলেন করিনা। মগনামা ঘাটে পৌঁছে ডেনিস বোটে ওঠার সময় তার সামনেই অসাবধানতাবশত শামিম সাগরের পানিতে পড়ে যান।

‎করিনা বেগম বলেন, ‘আমার স্বামী সাঁতার জানতেন। কিন্তু পানিতে পড়ার পর খুব দ্রুত ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।’

‎ঘাটের ইজারাদার নুরুল ইসলাম জানান, অসাবধানতাবশত ওই যুবক পানিতে পড়ে যান। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

‎পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ শফিউল আলম জানান, উপজেলা প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। নৌবাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের সমন্বয়ে নিখোঁজ ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে রাত হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তির মরদেহ ভেসে না ওঠা পর্যন্ত উদ্ধার কার্যক্রমে কিছুটা জটিলতা রয়েছে।

‎এদিকে, শামিম নিখোঁজের ঘটনায় ঘাট এলাকায় স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

Single Page Footer